শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
ইনসাফ মিডিয়া
শিরোনাম
সম্মেলনের মাধ্যমে ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন সভাপতি আব্দুর রহমান, সম্পাদক মুহিন, সাংগঠনিক আলমগীরমনিপুরী ছাত্র সমিতির প্রাইমারি ও জুনিয়র মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতনিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ-মিছিল করার সময় গ্রেফতার করেছে   পুলিশসিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করলেন পীর সাহেব চরমোনাইকর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে গভর্নর মোস্তাকুর রহমান এফসিএমএস্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয়হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশসম্মেলনের মাধ্যমে ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন সভাপতি আব্দুর রহমান, সম্পাদক মুহিন, সাংগঠনিক আলমগীরমনিপুরী ছাত্র সমিতির প্রাইমারি ও জুনিয়র মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতনিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ-মিছিল করার সময় গ্রেফতার করেছে   পুলিশসিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করলেন পীর সাহেব চরমোনাইকর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে গভর্নর মোস্তাকুর রহমান এফসিএমএস্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয়হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ
খেলাধুলা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

Sharif Tuhin ফেসবুক এক্স হোয়াটসঅ্যাপ
স্পোর্টস ডেস্ক-

সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৩৫৬ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর জবাবে ব্যাট করতে নেমে ২৬৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। আলোক সল্পতায় খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান।

৫১ রানে ৩ উইকেট হারানোর পর দলকে টেনে তোলার চেষ্টা করছেন তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। চতুর্থ উইকেট জুটিতে দ্বিতীয় দিন পর্যন্ত এসেছে ৩৭ রান। কাল ২৯ রান নিয়ে দিন শুরু করবেন হৃদয়। মুশফিক অপরাজিত ১৯ রানে। বাংলাদেশ এখনো পিছিয়ে ২৬৮ রানে।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের করা ৩৫৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। নতুন বলে শামার জোসেফ ও জেইডেন সিলসের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২২ রানেই দুই উইকেট হারায় স্বাগতিকরা।

সাদমান ইসলামের চোটে ওপেনিং নামা নাঈম হাসান ৫ রানে ফেরার পর বিদায় নেন তানজিদ হাসান তামিমও। কেভিন উইকহ্যামের দুর্দান্ত ক্যাচে থামার আগে তার ব্যাট থেকে আসে ১৬ রান। আশা করা হচ্ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় হাল ধরবেন কিন্তু সেটি হয়নি। ১৮ রান করে সাজঘরে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত।

২৯ রানের জুটি গড়ার পর শামার জোসেফের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শান্ত। তার বিদায়ে ৫১ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর তাওহিদ হৃদয়ের সঙ্গে নতুন ব্যাটার হিসেবে যোগ দেন মুশফিকুর রহিম।

এর আগে, শেষ উইকেটে বেশ প্রতিরোধ গড়ে ফেলেছিলেন জোমেল ওয়ারিকান আর জেইডেন সিলস। ৬৭ বলে ৩৩ রানের জুটি গড়ে ফেলেন তারা। শেষ পর্যন্ত এই জুটিটি ভেঙেছেন মেহেদী হাসান মিরাজ।

জেইডেন সিলসকে ১৫ রানে এলবিডব্লিউ করেন মিরাজ। ২৭ রানে অপরাজিত থাকেন ওয়ারিকান। ফলে ১০৬.৪ ওভার খেলে প্রথম ইনিংসে ৩৫৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

হাসান মাহমুদ ৯০ রান খরচায় একাই নিয়েছেন ৬টি উইকেট। ২টি করে উইকেট শিকার তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজের।