শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
ইনসাফ মিডিয়া
শিরোনাম
সম্মেলনের মাধ্যমে ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন সভাপতি আব্দুর রহমান, সম্পাদক মুহিন, সাংগঠনিক আলমগীরমনিপুরী ছাত্র সমিতির প্রাইমারি ও জুনিয়র মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতনিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ-মিছিল করার সময় গ্রেফতার করেছে   পুলিশসিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করলেন পীর সাহেব চরমোনাইকর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে গভর্নর মোস্তাকুর রহমান এফসিএমএস্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয়হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশসম্মেলনের মাধ্যমে ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন সভাপতি আব্দুর রহমান, সম্পাদক মুহিন, সাংগঠনিক আলমগীরমনিপুরী ছাত্র সমিতির প্রাইমারি ও জুনিয়র মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতনিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ-মিছিল করার সময় গ্রেফতার করেছে   পুলিশসিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করলেন পীর সাহেব চরমোনাইকর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে গভর্নর মোস্তাকুর রহমান এফসিএমএস্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয়হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ
ব্রেকিং নিউজ

তাদের আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Sharif Tuhin ফেসবুক এক্স হোয়াটসঅ্যাপ
নিউজ ডেস্ক –

গণহত্যা চালিয়ে যারা এখনো দুঃখ প্রকাশ করেনি, অনুশোচনা করেনি এবং জনঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে অবস্থান করছে, তাদের আর কখনো এ দেশে এসে রাজনীতি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলাম বাবুনগর মাদ্রাসার বার্ষিক মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, আদর্শের ভিন্নতা থাকতে পারে; কিন্তু একটি বিষয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ- যারা এ দেশের মানুষকে হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, ম্যাসাকার করেছে, দীর্ঘ কয়েক বছর ধরে আলেম-ওলামাদের রক্ত ঝরিয়েছে, তাদের এ দেশের মানুষ আর রাজনীতি করতে দেবে না।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ২৩ বছর লেগেছে। ফ্যাসিবাদী, ইসলামবিদ্বেষী ও আলেমবিদ্বেষী সরকারের হাত থেকে জনগণকে মুক্ত করতে ১৭ বছর সময় লেগেছে। এ আন্দোলনে আলেম-ওলামারা রক্ত দিয়েছেন। শাপলা চত্বরে কত মানুষ শহীদ হয়েছেন, এখনো তাদের সবার নাম ও কবরের ঠিকানা আমরা জানি না। এত রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা সেই সরকারের হাত থেকে মুক্ত হয়েছি।

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী, শুধু জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। এর আগে বিগত ১৬-১৭ বছরে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন। আমিও তাদের একজন ছিলাম। রাব্বুল আলামিন আমার হায়াত রেখেছেন। আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আজ বেঁচে আছি। প্রায় ৭ হাজার মানুষ বিভিন্নভাবে হত্যার শিকার ও নির্যাতিত হয়েছেন। লাখ লাখ মানুষ হামলা-মামলা ও নিপীড়নের শিকার হয়েছেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা যে সমস্ত জাতীয় মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে মহান আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস বাদ দিয়েছিলেন, সেটা আমরা পুনঃস্থাপন করব। সংবিধানের প্রস্তাবনায় এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর দৃঢ় আস্থা এবং বিশ্বাস—সেই কথা, পদ্ধতি পুনরায় আমরা ধারণ করব। আপনারা চান? ইনশাআল্লাহ। এই সংবিধানের প্রথমেই বিসমিল্লাহির রাহমানির রাহীম যিনি ধারণ করেছিলেন বাংলাদেশের পঞ্চম সংশোধনীর মাধ্যমে, তিনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

ইসলামী মূল্যবোধের বিষয়ে তিনি আরও বলেন, আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি। সংবিধানে বিসমিল্লাহ সংযোজন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করেছি। এ দেশের সব জনগোষ্ঠীকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আমরা কখনো জাতির মধ্যে বিভেদ দেখতে চাই না।

ধর্মের নাম ব্যবহার করে যারা রাজনীতি করছেন, তাদের কর্মকাণ্ডে ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, তারা দেশের মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করছেন। স্বাধীনতার আগে ও পরে বিভ্রান্তিমূলক রাজনীতির মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছেন।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, ছাত্র-জনতার প্রত্যাশা অনুযায়ী দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে যে জুলাই সনদ প্রণীত হয়েছে, তা আমরা বাস্তবায়ন করবই। এর পাশাপাশি ইসলামী মূল্যবোধের সব বিষয় সংবিধানে ধারণ করব ইনশাআল্লাহ।

আন্দোলনের নামে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমালোচনা করুন, তবে তা গঠনমূলক হতে হবে। সরকারের সঙ্গে অসহযোগিতা করতে পারেন, কিন্তু দেশের মানুষের বিরুদ্ধে অসহযোগিতা করবেন না।

এ সময় উপস্থিত ছিলেন- ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, ফটিকছড়ির সংসদ সদস্য সরওয়ার আলমগীর, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা।